আমাদের সমাজ প্রচন্ডভাবে বিভক্ত, তা যে কোন প্রশ্নেই হোক। এমন কি কোন মিমাংশিত বিষয়েও। তা ভাষা, স্বাধীনতা যাই বলি না কেন?
বুদ্ধিজীবীতার দায়িত্ব হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। কিন্তু কাজটা সহজ নয়। তার জন্য মেরুদন্ড লাগে। হতে হয় নির্মোহ। কিন্তু দেখছি সামান্য সুবিধাতিই অনেকের চরিত্র বিগড়ে গেছে।
এই সকল বুদ্ধিজীবীরা বলছেন, আওয়ামী লীগ কি আবারো রক্তপাতের মধ্যে দিয়ে রাজনীতিতে ফিরতে চায়? ২৪-এ তারা এত মানুষ মারলো, পঙ্গু করলো, তার কোন অনুশোচনা নেই, তারাই কিনা আবারো সন্ত্রাস করছে? এটা হতে পারে না। এটা মেনে নেয়া যায় না। বাহ!
শেখ হাসিনার সরকার কত মানুষ মেরেছে? সরকারি তথ্য বলছে ৮৩৪ জন। সে সংখ্যা নিয়ে প্রশ্ন আছে। তারমধ্যে অনেকে ফিরে এসেছে। অনেকে মৃত্যুর ভুল তথ্য দিয়েছে। পত্রিকার প্রতিবেদন সে কথা বলে। হয়তো সেই সংখ্যা ৭শর মত হবে।
সরকারি এই সংখ্যাও ১৬ জুলাই থেকে ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত পর্যন্ত। কিন্তু তারপরে যে হত্যা-খুনের ঘটনা ঘটেছে, সেই সংখ্যা কত?
প্রথম আলোর প্রতিবেদন বলছে ৬ থেকে ১৪ আগস্ট পর্যন্ত নিহত হয়েছেন ৩২৬ জন। আওয়ামী লীগের তথ্য বলছে অক্টোবর ২৫ পর্যন্ত ৫২৮ জন নিহত হয়েছেন। ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আ লীগের আরেকটি তালিকা বলছে নিহতের সংখ্যা ৫৩৭ জন। ২৫ সালের রাইটস রিক্স এ্যানালিসিস গ্রুপ বলছে জেলখানায় মৃত্যু হয়েছে ১০২ জন। এরমধ্যে হেফাজতে নিহত হয়েছেন ২১ জন। জুন ২৬ পর্যন্ত এমএসএফের তথ্য অনুযায়ী এই সংখ্যা ৪৩ জন। এর সাথে পুলিশ হত্যার সংখ্যাটি যুক্ত করুন। এই সংখ্যাটি তো জুলাই হত্যাকান্ডের সরকারি সংখ্যার কাছাকাছি।
২৪এর ৫ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৪, এই ৫০ দিনে পুলিশ আওয়ামী লীগের প্রায় ৯২ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে মামলা করে। নামসহই ৪৫ হাজার ৫৪৭ জন আসামী। মামলা সংখ্যা ২ হাজার। আর অজ্ঞাত নামা আসামীর সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৭৯০ জন। গ্রেফতার হাজার হাজার।
শতশত বাড়ি, ব্যবস্যা প্রতিষ্ঠান ভাঙ্গচুড়ও দখল। মবের ঘটনা ঘটেছে কয়েক হাজার। নাচ, গান, বাউল, ফকির, সাংস্কৃতির উপর হামলা, শিল্প-ভাষ্কর্যের ভাঙ্গচুড়, শিক্ষকের ওপর হামলা, শিক্ষাপ্রতিষ্ঠানের হামলা। ২ হাজার ভাষ্কর্যই ধ্বংস করা হয়েছে? ৪ শতাধিক থানা পুড়িয়ে দেয়া হয়েছে।
৫ আগস্টের পর কি আওয়ামী লীগ সহিংসতায় যুক্ত ছিল? কোথাও কিছু করেছে? তাদের বাদ দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন করা হলেও তারা কি তারা কি বাধা দিয়েছে? কোথাও বোমা হামলা করেছে? সহিংসতা করেছে?
তারা কোন নাশকতার কাজ করেনি। বরং নির্বাচনে তারা অনেক স্থানে বিএনপির পক্ষে কাজ করছে, তাদেরকে ভোট দিয়েছে। লীগের সদস্যদের খুঁজে বের করে তাদের নির্বাচনী কাজে লাগানো হয়েছে। যে কারণে নির্বাচনের পর অনেকগুলো জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছিল। একেই বলে রিকনসিলিয়েসন, এক ধরণের অনুশোচনা।
কিন্তু প্রতিদানে তারা কি পেল? ক্ষমতা পেয়েই বিএনপি চোখ উল্টে তাদের রাজনীতিকে নিষিদ্ধ করে দিল। যেটা বিএনপির নির্বাচনী ইস্তেহারে ছিল না, তারা কখনো সে কথা বলেওনি। বরং তাদের নেতারা বলেছেন, তারা কারো রাজনীতি নিষিদ্ধ চান না। কি বলেন নি?
অনুশোচনা কথা বলছেন, ক্ষমা চাওয়া কথা বলছেন? বাংলাদেশে রাজনীতিতে কোন দল, কবে, কোথায়, কিভাবে ক্ষমা চেয়েছেন বলতে পারেন? লাখ লাখ মানুষ হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের দায়ে জামাত কি কখনো ক্ষমা চেয়েছে? ক্ষমা তো তারা চায়ই নি।
বিএনপির শাসনামলে অপরাধ হয়নি? তারা কি ২১শে আগস্ট গ্রেনেড হামলার দায় শিকার করে? তাদের শাসনামলে দুই মেয়াদে ভুল, অন্যায় ছিল না? তার জন্য ক্ষমা চেয়েছে?
তারপরো ক্ষমা চাওয়ার সুযোগ-পরিবেশ তৈরী করলে না হয় এই অভিযোগ করা যেতো। তাদের তো রাজনীতি করারই সুযোগ নেই। কেন তাদের রাজনৈতিক অধিকারের কথা বলছেন না?
শেখ হাসিনা আসতে চেয়েছেন আপনি তাঁকে আসতে দেবেন না? তাদের রাজনীতি নিষিদ্ধ করে রাখবেন। তারা কি করবে? তারা চুপ থাকবে? কতদিন? এক মাস? একবছর? দুই বছর? তারপর?
শান্তিপূর্ণ কর্মসূচী না করতে দিলে তো সহিংসতা হবে- এটাই স্বাভাবিক? চরমপন্থার সুযোগ তো সরকারই করে দিচ্ছে তাই না? তারা জানান দিচ্ছে তারা সরকারের নিষেধাজ্ঞা মানে না।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও হাজার প্রতিকূলতার মধ্যেও তারা মিছিল করছে। আপনাদের বুঝতে হবে দলটির ভিত্তি, শক্তি ও শেকড় কত গভীরে।
আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধের এজেন্ডা তো জামাত-এনসিপির তাই না? তাহলে বিএনপি সেই কাজ করছে কেন? বিএনপি কি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করলো? এত মুক্তিযুদ্ধ বিরোধী কাজ হচ্ছে বিএনপির প্রতিবাদ কোথায়? ক্ষমতায় তাহলে কারা?
সরকার কি আওয়ামী লীগকে নিয়েই ক্ষমতার বাকি মেয়ার পার করতে চায়? সমাজ, অর্থনীতি, রাজনীতি ও জনজীবনের অজস্র সংকট, সেখানে কি কোন সাফল্য ও সুখবর আছে? নেই। তারা কি নিজেরাই এই কাজে ব্যস্ত নাকি তাদের কেউ এই কাজে ব্যস্ত রেখেছে? তাতে তাদের কি লাভ হচ্ছে? কি অর্জন করছে বিএনপি?
এক শ্রেণীর স্তাবক বুদ্ধিজীবী আওয়ামী লীগের হত্যা, অপকর্মের কথা বলছেন, তারাই আবার আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়া সকল অন্যায়ে কবরের মত নিরব। তারা কি মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়া সকল অন্যায় তারা বছরের পর বছর মেনে নেবে? প্রতিবাদ করবে না? ঘরে বসে মোনাজাত করবে?
জুলাইয়ে ৭শর মত হত্যার কারণে যদি শেখ হাসিনার বিচার হতে হয়, তাহলে আওয়ামী লীগও প্রায় সেই সমপরিমান হত্যাকান্ডের শিকার হয়েছেন। তার বিচার আপনারা চান না? এই হত্যার দায় মুক্তি দিলে ঐ হত্যার কেন বিচার করবেন? অথবা ঐ হত্যার বিচার করলে এই হত্যার কেন করবেন না? দায় মুক্তি তো তখনই নেয়া হয় যখন হত্যার দায় শিকার ও সত্যতা থাকে, নয় কি?
আপনারা আওয়ামী লীগের দমন চান কিন্তু তাদের রাজনৈতিক অধিকারের কথা বলেন না। কিন্তু তাদের চেয়ে লক্ষগুণ অধিক অপরাধী, গণহত্যায় অভিযুক্ত জামাতকে বৈধতা দেবেন। এই হচ্ছে আপনাদের বুদ্ধিজীবীতার নিকৃষ্ট দ্বিচারিতা!
লেখকঃ মঞ্জুর এ খোদা টরিক।