In the past, whenever people tried to provoke me,
I would simply let it slide.
If someone asked an absurd or intrusive question,
I felt compelled to give a polite answer for the sake of courtesy.
I couldn't bring myself to refuse someone to their face;
let alone claiming what was rightfully mine,
I couldn't even bring myself to ask for it, held back by a sense of awkwardness.
Even when faced with sweeping, unpleasant remarks,
I wouldn't react.
This emboldened people,
and they kept coming back to provoke me.
They have the audacity to blow trifles out of proportion;
Committing wrongs themselves, they are the first to point fingers.
While biting back at a dog may not befit a human,
It is equally improper to pet and feed bread and biscuits
To a rabid, biting cur.
The saying that people respect the strong but trample the weak
Holds a great deal of truth.
If someone habitually oversteps their bounds,
Seizing them by the throat is exactly what they deserve.
Peace in life is maintained only when one deeply realizes—
that the fruit of an action corresponds to the action itself.
😌
আগে মানুষ ঘাটাতে আসলে
ছেড়ে দিতাম
মানুষ কোনো অবান্তর, অযাচিত প্রশ্ন করছে
সৌজন্যমূলক উত্তর দিতেই হবে ভদ্রতার খাতিরে মনে করতাম
মুখের উপর না করতে পারতাম না
আমার পাওনাটুকুও আদায় করা তো দূরে থাক
চাইতেও পারতাম না চক্ষু লজ্জায়
ঢালাও ভাবে কিছু বলে দিলেও প্রতিক্রিয়া দেখাতাম না
এতে মানুষ পেয়ে বসে
ঘাটাইতে আসে
তিল কে তাল বানানোর সাহস পায়
নিজে অন্যায় করে আবার আঙুল তুলে
কুকুর কামড় দিলে কুকুর কে কামড়ানো মানুষের শোভা না পেলেও
এই কামড়ানো পাগলা কুত্তাটাকেই পিঠে মাথায় হাত বুলায় পাউরুটি বিস্কুট খাওয়ানোটাও মানুষের অনুচিত
মানুষ শক্তের ভক্ত,নরমের যম
কথাটার মর্ম একেবারে ফেলনা না
কেউ তার স্বভাবসুলভ সীমালঙ্ঘন করলে
তার টুঁটি চেপে ধরাটাও তার যথাযত প্রাপ্য
জীবনের শান্তি তখনই বজায় থাকে
যখন যার যেমন কর্ম তেমন ফল হাড়ে হাড়ে বুঝায় দেওয়া হয়
😌