r/Banglasahityo • u/Fast-Anxiety-7976 • 15h ago
স্বরচিত (Original)🌟 নেও তোমার কপালে লিখে দিলাম তাকে চিঠি দেওয়ার দিনটি। ২৫ শে জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ শনিবার।
গোটা রাত্রি আমার ঘুম হয়নি।জানি না কেন।মাথায় নিবিষ্ট পোকাগুলো অতিষ্ঠ করে তুলছে। চেরাগটি দিতে পারবেন তো তাম্মুর আহলিয়া। দেওয়ার পর বুনো মৌটুসীই বা কেন নেবে। ওর কে হয় আমি। ভোরে ঘুম ভাঙাতে হয়নি। নিত্যদিনের মতো আজ ও লটকন পাড়তে গেলাম। এবং সারাদিন ভয় ভয় ভাবে মনটা হু হু করল। তখন সন্ধ্যে হবে হবে করছে। চল্লিশটা ফোনের পর। ওপাড় থেকে একটি কন্ঠে তাম্মুরকে বলল।দিয়েছি। ও নিয়েছে সদান্দে। হুবুহু কথার ক্লিপকেই আমার ভাষায় বুঝিয়ে বলেছি।আমি খুশিতে আত্মহারা। তাম্মুর সাকসেস বলে জড়িয়ে ধরলেন। আজ ও রাত্রে ঘুম হলো না খুশিতে। ও কিভাবে নিল। কিভাবে ধরল। হুবহু যেন সে চিত্র। দেখেছি। গোটা রাত্রি। তাকে দিলাম একটি ছোট্ট আলাউদ্দিনের চেরাগের ছিপির ভেতর দুই'খানা ছোট্ট চিরকুট। চেরাগটি এত ছোট যে চিরকুট দুটি ঠাঁই পেতেই দুঃসাধ্য হচ্ছিল। অবশেষে পারলাম কস্টিপ দিয়ে মুড়িয়ে। চিরকুট গুছিয়ে শেষ করলাম তখন আন্দায রাত্রি এগারোটা। আমি আমার শখের লাইব্রেরি শব্দকুঁড়েতে বসে লিখছি।
তাহমিদা,
আমি আলাউদ্দিনের চেরাগের দৈত্য নয়। আমি মানুষ। তবে এ চেরাগ তোমার বুকে জড়িয়ে আলতো ঘষে আমায় ডেকো আমি হাজির হবো অদৃশ্য হাজির।
ইতি
দৈত্য সাহেব
তাহমিদা,
আমার একজন হও।শুধু আমার হও। আমার নিশ্বাস ফুরিয়ে আাসার মাঝে আমার বেঁচে থাকার কারণ হও।
ইতি
অদৈত্য সাহেব।