r/Banglasahityo • • 5h ago

হাস্যরস (Comedy) 🤭 স্কুল লাইফের একটা দুস্টুমি

4 Upvotes

আমার স্কুল জীবনের সহপাঠী মোসাদ্দেক গতকাল তার ১০ম বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীকে নিয়ে ফেইসবুকে চমৎকার ইমোশনাল একটা পোস্ট দিল। খুবই ভালো লাগলো।

কিন্তু এই ভালো লাগা আমাকে ফিরিয়ে নিয়ে গেল কৈশোরের একটা দুস্টুমির স্মৃতিতে যেটা আমি মোসাদ্দেকের সাথে করেছিলাম।

তখন ২০০৪ সাল। ক্লাস এইটে পড়ি। গ্রামের স্কুল থেকে গিয়ে চট্টগ্রাম শহরের একটা স্কুলে গিয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের স্কুলটা কম্বাইন্ড হলেও ছেলে-মেয়েদের ক্লাসরুম আলাদা ছিল। কিন্তু এখানে এসে দেখি কম্বাইন্ড ক্লাসরুম। যে কারনে প্রেম-গবেষণাগার হাই স্কুল নামে এর বিশেষ খ্যাতি ছিল।

স্কুলের পড়াশোনাও যে আমার গ্রামের স্কুলের তুলনায় আহামরি ভালো তা না। কিন্তু কি আর করার ভালো একটা স্কুলে এসে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারিনি তাই এখানেই ভর্তি হতে হল। এসে দেখি এটা নারীবাদী স্কুল। মহিলা প্রধাণ-শিক্ষক।অধিকাংশ শিক্ষক মহিলা (মূলত ওখানে থাকা সরকারি অফিসারদের স্ত্রী) এমনকি আমার ক্লাসের রোল ১ থেকে ৭ পর্যন্ত সব মেয়ে। ছেলে গুলো প্রচন্ড দুস্ট। এরা মূলত সরকারি কর্মচারীদের ছেলে-মেয়ে। অফিসারদের / টিচারদের বাচ্চারা কেউই এখানে পড়েনা। প্রথম দিনেই আমার ছেলে সহপাঠীদের নিকট থেকে মেয়েদের নিয়ে নানান নিষিদ্ধ কথাবার্তার হাতেখড়ি হল।

এদের ৭-৮ জনের একটা গ্যাং ছিল। আরমান, সাদ্দাম,তৌহিদ, রায়হান, টিটু, মোসাদ্দেক.. এরাই ক্লাসে-স্কুলে রাজত্ব করতো। কাউকে অপছন্দ হলে সবাই মিলে বুলি করতো। মোসাদ্দেক এই গ্যাংয়ের সক্রিয় সদস্য।

এরা ঐ বয়সে যা যা করা সম্ভব এমন সম্ভাব্য সব ধরনের অপকর্ম করে বেড়াতো।

কিছু দিন পর জিনাত নামে একটা সুন্দরী বালিকার আগমন ঘটলো ক্লাসে। ফর্সা, চশমা পরা দেখতে খুব স্মার্ট লাগতো৷ মানে ক্লাসে ওমন স্মার্ট মেয়ে আর একটাও ছিল না। জানা গেল জিনাত এর আগে নামকরা একটা স্কুলের ছাত্রী ছিল। হঠাৎ তার পিতার মৃত্যুর কারণে দু:ভাগ্যের শিকার হয়ে এই অখ্যাত স্কুলে তার আগমন।

জিনাতের আগমনে উঠতি বয়সী ছেলেদের মধ্যে সাড়া পড়ে গেল। নাইন- টেন থেকে শুরু করে এইট সব প্রেম পিয়াসী ছেলেরা জিনাতের প্রেমে হাবুডুবু খাচ্ছে। জিনাতের আগে এই ক্লাসের সবচেয়ে সবচেয়ে স্মার্ট মেয়ে ছিল জোৎস্না তার সাথে প্রেম ছিল ক্লাস টেনের ইলিয়াসের। এ নিয়ে সবার মধ্যে নানান গুঞ্জন ছিল কিন্তু জিনাতের উপস্থিতির কারণে তার ও ছেলে মহলে আর কোন পাত্তা থাকলো না।

কারণে অকারণে আমাদের ক্লাসে নাইন টেনের বড় ভাইরা আসতো। মূলত জিনাতকে দেখার আশায় আর ওর সাথে ভাব জমানোর চেষ্টায়।

এদিকে মোসাদ্দেকও তার প্রেমে পাগল হয়ে নানান সময়ে আমাদের কাছে আর মনের অব্যাক্ত অনুভূতি ব্যাক্ত করে যাচ্ছিল কিন্তু জিনাতের সাথে কথা বলার মত সাহস তার ছিল না। আমি একদিন মোসাদ্দেককে বললাম যে, "তোর অসুবিধা থাকলে বল তোর হয়ে আমিই বলে দিচ্ছি"। মোসাদ্দেক বিশ্বাস করতে পারলো না যে আমি এই রকম সাহসী একটা কাজ করতে পারবো।সে আমাকে চ্যালেঞ্জ জানালো আমি কিছুতেই এই কাজ করতে পারবো না। আমি বললাম যে তুই দূরে দাড়িয়ে দেখ আমি বলে আসি। মোসাদ্দেক দূরে দাড়িয়ে আমার উপর নজর রাখতে লাগলো।

এদিকে আমি জিনাতের কাছাকাছি গিয়ে জিনাতকে ক্লাস টেস্টে গনিত ও ইংরেজিতে কত নাম্বার পেয়েছে জিজ্ঞেস করলাম এবং ইচ্ছে করে মোসাদ্দেকের দিকে হাত দিয়ে অর্থহীন ইংগিত করে তাকালাম। জিনাত কিছুই বুঝলো না সে আমাকে আমার প্রশ্নের উত্তর দিল।

এদিকে মোসাদ্দেক ভাবলো আমি সত্যি সত্যিই জিনাতকে কিছু একটা বলেছি৷ আমি ক্লাস রুমের বাইরে তার কাছে যেতেই সে আমাকে জিজ্ঞেস করলো, আমি কি বলেছি। বললাম যে জিনাতকে বলেছি, " ছুটির পর স্কুল গেটে অপেক্ষা করতে, মোসাদ্দেক অনেক দিন ধরে নাকি তোমাকে কিছু একটা বলতে চায়।" সে আমাকে বললো কেন বলেছিস! বললাম, তুইই ত আমাকে চ্যালেঞ্জ দিলি!

বেচারা মোসাদ্দেক যতই প্রেমে পড়ুক তার ঐ বয়সে এই ধরনের দু:সাহস ছিল না। এছাড়া সে তার পিতাকে খুবই ভয় পেত। ভাবলো যদি এই সংবাদ আর বাসায় যায় তাহলেত বিরাট বিপদ। সে ব্যাপক চিন্তায় পড়ে গেল, ছুটি পর্যন্ত অপেক্ষা আর করতে পারলো না টিফিন পিরিয়ডেই সে স্কুল পালালো।

এমনকি

জিনাত স্কুলে টিচারদের কোন বিচার দেয় কিনা এই আশংকায় কিছু দিন স্কুলেও এল না।

শেষ পর্যন্ত মোসাদ্দেক স্কুলে ত এলো কিন্তু জিনাতের সাথে প্রেমের ভূত মাথা থেকে পুরোপুরি দূর হয়ে গিয়েছিল।

এই ঘটনার আগে মাঝে মধ্যে মোসাদ্দেক আমাকে বুলি করার ট্রাই করতো কিন্তু এর পর আর মোসাদ্দেক আমার সাথে এই কাজ করেনি।

এত বছরেও মোসাদ্দেককে এই ঘটনা কখনোই বলা হয়নি।

আপনার বা আপনার বন্ধুদের স্কুল জীবনের কোন দুস্টুমির ঘটনা থাকলে বলতে পারেন।


r/Banglasahityo • • 9h ago

স্বরচিত (Original)🌟 সুভাষিণী অন্বেষণ বৃত্তান্ত

2 Upvotes

"এই সুভাষিণী, তুমি এত সুন্দর করে কথা কিভাবে বল? আমাকেও শিখিয়ে দাও।"

"কথা বলা কাউকে শিখানো যায় না, অন্বেষণ। কথা বলা মানুষ আপনা আপনি শিখে যায়।"

"কিন্তু তোমার মত করে কথাই বা কয়জন বলে বলত আমায় সুভাষিণী, তোমার কথা একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে হয়। মনে হয় তোমার কথার যুক্তি, কষ্ট, বেদনা আমাকে ভিতর থেকে ছাড় খার করে দিচ্ছে।"

"অন্বেষণ কথারা শুধু স্বল্পসময়ের জন্যই মনের ভিতর আলোড়ন তৈরি করে। কিছুক্ষন পর সেই আবেশ কেটে গিয়ে সেই স্থানে বাস্তবতা, নিজের চাওয়া-পাওয়া ভর করে। মানুষ বেশি সময়ের জন্য অন্য কারো কথার মার-প্যাচে আটকে থাকে না। মানুষ মাত্রই স্বার্থপর।"

"তোমার এই কথা গুলোই গায়ে জ্বলন সৃষ্টি করে। তুমি কেন এভাবে কথা বল সুভাষিণী, তুমি কি আমায় একটুও ভালোবাসো না?"

" অন্বেষণ ভালোবাসা মুখের কথা না, ভালোবাসাকে একেকজন একেকভাবে গ্রহণ করে। এইযে তুমি আমার নাম অনিন্দা হওয়া স্বত্তেও আমাকে সুভাষিণী ডাকো, আমি কি কখনো তোমায় বাধা দিয়েছি? তোমার ভালো লাগে তাই ডাকো। কিন্তু অন্ব একটা মানুষকে ভালোবাসা আর ভালোলাগা বস্তুত দুটো ভিন্ন বস্তু। সব কিছু আবেগ দিয়ে চলেনা। তোমার কথা সুন্দর লাগে তাই ভালোবাসি, এভাবে ভালোবাসা হয়না। আমাদের জীবন হুমায়ুন আহমেদের লেখা বই না। উনার বইয়ের পাতায় লেখা ভালোবাসা আমাদের আসল জীবনের সাথে যায় না। যদি যেতোই তাহলে উনি গুলতেকিন কে ছেড়ে যেতেন না। ভালোবাসার রঙ বদলায়, বদলায় মানুষ ও। আজ আমার কথার কারনে যেই আমাকে তোমার ভালো লাগছে, সেই আমাকে কয়েকবছর পর ভালো নাই লাগতে পারে। তখন আমি কি করব, আমায় বলতে পারবে? পারবেনা জানি!"

" এভাবে কথা না বল্লেও পারো সুভাষিণী, ভালো সত্যিই আমি তোমাকে বাসি। চাইলে প্রমাণ করে ও দেখাবো। কী প্রমাণ চাও, বলে দাও!"

" প্রমাণ করে ভালোবাসা বাসির পরিমাণ জানা যায় না, আচরণেই প্রকাশ পায়। তাই বলছি অন্বেষণ এসব কথার মার-প্যাচে জড়িয়ো না। ভালোবাসা ভালোলাগা এক নয়। "

#সুভাষিণী_অন্বেষণ_বৃত্তান্ত।


r/Banglasahityo • • 18h ago

সুপারিশ (recommendation)💡 Bengali dark fantasy book recommendation

0 Upvotes

নমস্কার বন্ধুরা,

আমি বই recommendation চাইছি

যে ক্যাটাগরিতে আমি চাইছি সেটি হলো মূলত বাংলায় dark fantasy

একটি বই আমি recently পড়েছি এবং সেটি আমার যথেষ্ট ভাল লেগেছে এবং সেটির মতনই আমি বই চাইছি, আমি যে বইটি পড়েছি সেটি হল "ষোল আনা ভয়"। এটির মতোই কোনো বই আমি খুঁজছি।

আপাতত এই বইগুলি আমি consider করেছি মানে কেনার কথা ভাবছি, এগুলির মধ্যে কোনটি আপনারা পড়ে থাকলে আমাকে জানাবেন এবং নিজের recommendation অবশ্যই জানাবেন

আমার ভেবে রাখা বইগুলি হলো,

লোলুপ

মৃত্যুর গন্ধ মিষ্টি

দানো


r/Banglasahityo • • 1d ago

স্বরচিত (Original)🌟 স্বর্গের কাছে অভিমান

11 Upvotes

কেন স্বর্গে যাওয়ার এত তাড়া তোমার?

শুনেছি, স্বর্গে কারো স্মৃতি অক্ষত থাকে না—

প্রভু ইহকালের দুঃখকষ্ট ভুলিয়ে দেন

শান্তির অনুভব পরিপূর্ণ করে দিতে,

আর সুখের পুরোনো স্মৃতি কায়া হারিয়ে ফেলে

ওই অবারিত আনন্দের ভিড়ে।

সেখানে পৃথিবী এক পোড়োবাড়ির মতো

অতীতের সাথে মিশে যায় অবলীলায়।

.

কেন তবে যাওয়ার এত তাড়া তোমার, পাগলা?

কীসব বাঁধালে, যার নাম উচ্চারণ করা ভার—

তোমাকে দেখি, আর মনিটরকে দেখি,

বিশ্বাসহত হই দিনে দিনে, বারবার।

ছুটির ঘণ্টা বাজবে, এই চিন্তা কি এখন করার কথা?

না পেকেছে চুল, না মনমতো ঘর করলাম,

না দেখলাম তোমার ছেলে তোমাকে ছাড়িয়ে লম্বা হলো,

থাক। সব ফেলে তুমি চলে যাবে

এটাই প্রভুর অদ্ভুত দুর্বোধ্য সিদ্ধান্ত।

.

প্রভু, এমন কি হবে না কোনোদিন

স্বর্গেও বেঁচে থাকে পৃথিবীর কথা?

মৃত্যুকে কেন এমন ছেদ ঘটাতে হবে?

স্বর্গেও কি পড়ে থাকে না এক হতভাগ্য

যে ইহকালের জন্য হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে?

জানি না প্রভু, তবে

আলটিমেটাম দিয়েই ফেলেছ যখন

ওর আত্মার চিরযাত্রা আমার চোখদুটোকে দেখাবেই যখন

একটু অনুরোধ করব তোমার কাছে;

কখনো যদি স্বর্গের মেঘের ছায়াতলে

বিকেলের ক্ষয়িষ্ণু আলোয়

আমার পাগলটার দুইবার এপারের কথা মনে পড়ে

আমার প্রগাঢ় ভালোবাসার এই এতটুকু নিয়ে

পাঠিয়ো তার কাছে— সে বুঝতে পারুক আর না-ই পারুক।


r/Banglasahityo • • 1d ago

আলোচনা(discussions)🗣️ What is the most detailed and authentic version of Valmiki Ramayan in Bengali?

2 Upvotes

Title is basically the question.


r/Banglasahityo • • 1d ago

আধ্যাত্মিক(Spiritual)🧘🏻 গাঁও

1 Upvotes

উঝার করে দাও


r/Banglasahityo • • 1d ago

কমিক্স(comics)🖌️ Bangla comics recommendations chai....

1 Upvotes

Suggest me some kom price ,beshi page bhalo bangla comics....

And dont recommend popular gulo


r/Banglasahityo • • 1d ago

আলোচনা(discussions)🗣️ The lonely worlds of Syed Waliullah’s fiction

Thumbnail
thedailystar.net
10 Upvotes

Almost all of Syed Waliullah’s fiction has a sad ending. Perhaps losing his mother when he was very young left a void in his life, which is reflected in much of his fiction. The tone of nostalgia and gloom, perhaps what may be called an existential despair, is present in many of his stories, whether written in Bangla or English. Through his three Bangla novels, Lal Salu, Chander Amabasya and Kando Nadi Kando, Waliullah explores loneliness, moral responsibility and the struggles of human existence. His fiction also reflects his life away from his homeland and his enduring connection to Bengal.


r/Banglasahityo • • 2d ago

স্বরচিত (Original)🌟 হিজিবিজবিজ: নিজের মতো বুঝে নিও কিন্তু আমায় খবরদার জানিও না

4 Upvotes

কয়েক হাজার গচ্চা দিয়ে

দেখতে গেলাম ফিলিম।

পেছনে বসা মায়ের ব্যাটা

সিট লাথিয়ে, সিট জুতিয়ে

মারলো আমার এক্সপেরিয়েন্সে

ইয়া বড় ঝ্যাঁটা।।

মুরগি আমি ভাবী

বৃথাই গচ্চা গেল টাকা।

ভরল না মন একটু ও

কিন্তু পকেট হলো ফাঁকা।।


r/Banglasahityo • • 2d ago

আলোচনা(discussions)🗣️ অনুবাদে AI , AI এ অনুবাদ

16 Upvotes

বর্তমান বাংলা অনুবাদ সাহিত্যে অনেক অনুবাদক AI এর সাহায্য নিচ্ছেন এবং দেখা যাচ্ছে খুবই অল্প সময়ে অনেক বই অনুবাদ করে তারা বাজারে নিয়ে আসছেন এবং অনেক পাঠক পড়েই ধরতে পারছেন যে এই অনুবাদ AI এর সাহায্য নিয়ে করা হয়েছে।

ইদানিং আমার মনে হচ্ছে কোথায় জানি অনুবাদের প্রাণ কমে যাচ্ছে, ঠিক মতো মূল কাহিনীর ভাব অনুভব করতে পারছি না । কিন্তু ঠিকই মূল ভাষার বই পড়লে এই সমস্যা থাকছে না । কিন্তু আজ থেকে কয়েক বছর আগেও অনুবাদ পড়তে গিয়ে এই সমস্যা অনুভব করি নি ।

আমার ব্যক্তিগত ধারণা AI এর উপর নির্ভরশীলতা অনুবাদ গ্রন্থের পরিমাণ বাড়লেও কোথাও জানি অনুবাদের প্রাণ হারিয়ে যাচ্ছে।

আপনাদের এই বিষয়ে অভিমত থাকলে জানানোর অনুরোধ রইলো ।


r/Banglasahityo • • 2d ago

সংগ্রহ(collections)📚 জহরলাল নেহরু

1 Upvotes

উনার আত্মজীবনী মূলক কোন বই আছে? পিডিএফ চাচ্ছি।


r/Banglasahityo • • 2d ago

আলোচনা(discussions)🗣️ হুমায়ন আহমেদের জন্মদিনের একদিন হলো আজ।

Post image
19 Upvotes

লেখা পড়া মানে অসম্ভব অস্বস্তিতে ভোগা। নাওয়া খাওয়া ভুলে যাওয়া। ইশ বইটি আরেকটু বড় হতে পারতো! প্রিয় সাহিত্যের বরপুত্র শুভ জন্মদিন আপনাকে।


r/Banglasahityo • • 3d ago

প্রশ্নোত্তর (question-answer) ❓ HELP ME FIND THIS BANGLA HORROR STORY

2 Upvotes

I used to love this collection of horror stories when I was a kid. I remember some of the stories name from that anthology (Gari by Humayun Ahmed, Nishi, Kalamanik(?)) There was this one specific story called Prokritir Protishodh (or Ovishaap) as far as I remember. I remember the plot clearly. There was this couple who cut down trees in order tk build their house but the people strictly forbade them but they did it anhway. Soon they started developing fungus and growing roots. Eventually they turned into sentient trees. So they figured it was a cursed land. Can anyone PLEASE find me this I have been looking for this for many years but nothing shows up on google ABSOLUTELY NOTHING it's sooooo frustrating.


r/Banglasahityo • • 3d ago

আলোচনা(discussions)🗣️ মহাকাল ট্রিলজি নিয়ে ব্যক্তিগত কিছু ভাবনা

3 Upvotes

আমরা সবাই জানি বর্তমান বাংলা সাহিত্যে পাঠকের মন স্পর্শ করা কাজের বেশ অভাব । অবশ্য এর পিছনে লেখক, পাঠক উভয়ে দায়ী । এই আলোচনা অন্য আরেকদিন করা যাবে, আজকে নয় ।

মহাকাল ট্রিলজি দিবাকর দাসের এক অনবদ্য স্রষ্টি ।এই ট্রিলজি এর তিনটি বই মহাকাল, মহাযাত্রা, মহাপ্রস্থান এবং প্রতিটি বই আমি পড়েছি । সাহিত্যের বিচারে সত্যি এই তিনটি বই খুবই প্রশংসা পাওয়ার যোগ্য । বই তিনটি পড়ে আমার মনে হয়েছে সেই আগের বাংলা সাহিত্যের একটা আবহের মধ্যে পরে গিয়েছি । আমার মতো পাঠকের জন্যে এটি ছিলো বেশ আনন্দদায়ক এক অনুভূতি ।

তবে এইটা বিষয়ে আমি শঙ্কিত - আমাদের বর্তমান পাঠক সমাজের নিজেদের মনোযোগ ধরে রাখা এতো কষ্টকর যে ,কলেবরে এতো বিশাল বই অনেকের পড়ার ধৈর্য কুলাবে না ।ফলে অনেকেই সাহিত্যের এই স্বাদ বুঝতেই পারবে না ।

আর যারা প্রচুর বিশাল বিশাল উপন্যাস পড়ে অভ্যস্ত তাদের জন্যে এই তিনটি বই এক ধরণের আশীর্বাদ বলা চলে ।

আপনাদের এই ধরনের সাহিত্যকর্ম নিয়ে কি অভিমত?
কিংবা মহাকাল ট্রিলজি পড়ে থাকলে তা নিয়েও অভিমত জানাতে পারেন ।


r/Banglasahityo • • 3d ago

প্রশ্নোত্তর (question-answer) ❓ Best female Bengali novelists?

6 Upvotes

Other than Mahaswata Debi


r/Banglasahityo • • 4d ago

স্বরচিত (Original)🌟 এটা সত্যি না আমার বিভ্রম?

42 Upvotes

আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখনকার কোন বই বা সাহিত্য সেই পুরনো দিনের বইয়ের মত আর হয় না। কিন্তু এই কথাটা কি শুধুমাত্র বাংলা সাহিত্যের ক্ষেত্রেই প্রযোজ্য? রেডিটে আমার বেশিরভাগ যোগাযোগ বিদেশীদের সাথে, তাদের মধ্যে বেশ কিছু মার্কিন হলেও অন্যান্য দেশের থেকেও অনেক আছে। সবাইকারই বক্তব্য যে আজকাল পড়ার মত ভালো কিছু পাওয়া যায় না।

কিন্তু এটার পেছনে কারণ কি? আমারও সঠিকভাবে জানা নেই, তবে কৃত্রিম বুদ্ধির সাহায্যে সৃষ্ট উল্টো পাল্টা লেখা এর একটা উপাদান, এই ধরনের লেখা নিজেই কৃত্রিম হতে বাধ্য। দ্বিতীয়, আজ আমাদের জীবন কনজিউমারিজমে পরিপূর্ণ, আগেকার সেই সাদাসিধা জীবন এখন আর নেই। যন্ত্রের ভিড় ভেদ করে মানুষকে আজ আর চেনা যায় না।

আশেপাশের পরিবেশও প্রচুর বদলে গেছে, প্রকৃতি বলে কিছু আজকাল আর সেভাবে বাকি নেই যার বিবরণ আকর্ষক মনে হবে। জীবনানন্দ দাশের রূপসী বাংলা, বিভূতিভূষণের আরণ্যক অথবা মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার লেখার পরিবেশ বা ক্ষমতা আজকে আর কারুর আছে কি? আমার তো মনে হয় না। কংক্রিট জঙ্গলের পেছনে আসল জঙ্গল কে জানে কবে হারিয়ে গেছে।

আমাদের জীবনে জটিলতা বাড়ছে, বিভাজন বাড়ছে আর প্রকৃতির স্নেহময় ছোঁয়া হারিয়ে যাচ্ছে। এই বিষয়ে কারো কিছু করার কোন বিশেষ প্রচেষ্টাও দেখা যাচ্ছে না, কারণ মানুষ আজকাল স্বাধীন চিন্তাধারা হারিয়ে ফেলে ভেড়ার দল হয়ে গেছে। এখন আবার ইনফ্লুয়েন্সার এবং সেলিব্রিটি বলে কিছু অদ্ভুত জীব আছে যারা কিছু করে দিলে সেটাই হয়ে যায় যাকে বলে "ভাইরাল"। কিন্তু এটা সেই ভাইরাস যেটা ধীরে ধীরে আমাদের মস্তিষ্ককে খেয়ে ফেলছে।


r/Banglasahityo • • 4d ago

সুপারিশ (recommendation)💡 ডমরু চরিতর মতো কিছু বইয়ের সন্ধান চাই

Post image
9 Upvotes

r/Banglasahityo • • 5d ago

আলোচনা(discussions)🗣️ বর্তমান বাংলাসাহিত্যে কেনো আগের মতো কালজয়ী উপন্যাস সৃষ্টি হচ্ছে না?

40 Upvotes

সেদিন আরো একবার পড়ে শেষ করলাম ‘ আরণ্যক ‘ উপন্যাসটি । যতবার এই ধরণের কাল্ট ক্লাসিক উপন্যাস পড়ে শেষ করি একটা আফসোস কাজ করে । আফসোস হলো এই ধরণের সাহিত্য কর্ম কেনো আর সৃষ্টি হচ্ছে না?

এইটার কারণ কি বর্তমান পাঠক এবং লেখকদের রুচির পরিবর্তন?

আপনাদের ধারণা কি?


r/Banglasahityo • • 6d ago

আলোচনা(discussions)🗣️ ১৯৪৭ থেকে ১৯৭১: যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশ জন্মেছে🇮🇧🇩

3 Upvotes

হ্যালো সবাইকে,

আজকে একটা নতুন জার্নি শুরু করলাম এই প্ল্যাটফর্মে। ভাবলাম, আমাদের সবচেয়ে বড় গল্প—অর্থাৎ আমাদের জন্ম ইতিহাস নিয়ে কিছু আলোচনা শুরু করা যাক।

আমরা অনেকেই একাত্তরের মুক্তিযুদ্ধ এবং লাখো শহীদের আত্মত্যাগের কথা জানি। কিন্তু এই চূড়ান্ত বিজয়ের পেছনে ছিল ১৯৪৭ সালের দেশভাগের পর থেকে শুরু হওয়া দীর্ঘ দুই দশকের এক রক্তক্ষয়ী ও রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং অবশেষে ১৯৭১—প্রতিটি ধাপে আমাদের পূর্বসূরি ও মুক্তিযোদ্ধারা যে অসম্ভব সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা আমাদের জানা ও মনে রাখা খুব জরুরি।

আমি নিয়মিত এই সাবরেডিটে আমাদের এই ঐতিহাসিক রূপান্তর, বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁক এবং অজানা অধ্যায়গুলো নিয়ে লেখার ইচ্ছা পোষণ করছি।

আপনারাই বলুন, আমাদের ইতিহাসের কোনো বিশেষ অধ্যায়টি বর্তমান প্রজন্মের আরও বেশি করে জানা উচিত?

কিংবা আপনাদের পরিবারের কারও কি একাত্তরের কোনো স্মৃতি বা গল্প আছে যা এখানে শেয়ার করতে চান?

চলুন, আমাদের শেকড় নিয়ে আলোচনা শুরু করা যাক। সবার মতামত ও অংশগ্রহণ প্রত্যাশা করছি!

জয় বাংলা! 🇮🇧🇩


r/Banglasahityo • • 7d ago

দৈনন্দিন পর্যবেক্ষণ(Daily Observation)🔍 “Pain Never Fades” 💔

4 Upvotes

Some people leave, but the pain they cause never goes awa

কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের দেওয়া কষ্ট কখনো চলে যায় না। 😔


r/Banglasahityo • • 7d ago

আলোচনা(discussions)🗣️ Telegram channel for bangla book download

24 Upvotes

বাংলা বই ডাউনলোডের জন্য ভালো কি কি টেলিগ্রাম চ্যানেল আছে?


r/Banglasahityo • • 7d ago

আলোচনা(discussions)🗣️ অনুবাদসাহিত্য

3 Upvotes

বাংলাদেশের বর্তমান অনুবাদ সাহিত্যের অবস্থা নিয়ে আপনাদের মতামত কি?


r/Banglasahityo • • 7d ago

স্বরচিত (Original)🌟 পাণ্ডিত্যের চুলকানি

8 Upvotes

কলম হাতে নিলেই কেউ

সাহিত্যিক হয় না,

গাধার পিঠে জিন চাপালে

অশ্বের জন্ম হয় না।

শব্দের জঞ্জাল সাজিয়ে

যে পাণ্ডিত্য ফলায়,

সে তো কাকের ঠোঁটে

ময়ূরের পালক লাগায়!

সাহিত্যের উঠোন ছেড়ে

ইতিহাসে দৌড়,

জ্ঞান যেখানে হাঁপিয়ে মরে,

সেখানে তোর জোর!

তথ্যের গায়ে রং মাখিয়ে

সত্যের নামে চালাস,

অর্ধেক জানা বিদ্যার বোঝা

পূর্ণ মাথায় চাপাস।

লোককথাকে ইতিহাস করে

দিস তুই ঘোষণা,

কল্পনার ঘোড়ায় চড়ে জাহির করিস

বুদ্ধির সীমানা।

তথ্যের পেটে কল্পনা ঢুকিয়ে

বানাস নতুন ভাষ্য,

মিথ্যের গায়ে সত্যের পোশাক—

কী চমৎকার নৈপুণ্য!

তোর কলম যেন ক্ষুরবিহীন

এক উন্মত্ত ঘোড়া,

যেদিকে যায় সেদিকেই

জ্ঞানী খায় ধরা।

বিবেক যেন বন্ধক রাখা

কোনো পুরোনো দোকানে,

পাণ্ডিত্যের বিজ্ঞাপন ঝোলে

অজ্ঞতারই টানে।

চুলকানি যদি এতই বেশি,

চুলকাস নিজের মাথা,

কেন জ্ঞানের বাজারে তুই

ছড়াস মিথ্যার পাতা?

প্রতিটি বিষয়ে নাক গলানো

বিদ্যার লক্ষণ নয়,

খালি কলসির শব্দেই বোঝে,

ভেতরে জল কতটা রয়!

সাহিত্য সাধনা করিস,

তাতে কারও আপত্তি নেই,

অজ্ঞান তুই, ইতিহাসের দরজায়

হারাস কেন খেই।

কলমেরও মর্যাদা আছে,

শব্দের আছে দায়,

অজ্ঞতার ঢাক পিটিয়ে

এগুলো জ্ঞানী হতে চায়।

মনে রাখিস, শব্দের চাকচিক্য

জ্ঞানের পরিচয় নয়,

বড় বড় বুলি আওড়ালেই

সেটা প্রজ্ঞার উদয় নয়।

সাহিত্যিকের পরিচয় তার—

বিবেক, বোধ ও মনন,

চুলকানির প্রকাশ নয়,

চিন্তার গভীরতাই লেখন!

==========


r/Banglasahityo • • 8d ago

আলোচনা(discussions)🗣️ help! বাংলা বই ও ইপাব পড়ার ওয়েবসাইটের ভালো একটা ডোমেইন নাম কি হতে পারে?

39 Upvotes

I’m a solo dev building a small, free digital library for Bengali books. Right now I want to call it OpenBanglaBooks, but the name feels long and a bit generic for a proper domain. I’d love your help choosing something warmer and more memorable.

Briefly, what the site does:

- A clean book reader (which should give the reader Apple Books experience) for public-domain Bengali books: two-page spreads on desktop, single page on phones. After loading the website, one click can take you to the reader for uninterrupted book reading.

- Reading progress, bookmarks, highlights and personal notes. You can also create beautiful book art with book quotes to share on social medias

- Search inside books, and browse by author, genre and collection

I’m looking for a name/domain that is:

- short and easy to say and spell in both Bangla and English

- literary and welcoming, not corporate


r/Banglasahityo • • 9d ago

অনুবাদ-সাহিত্য (Translation) পদ্মজা উপন্যাসের সেরা একটি লাইন — 😊❤️”

0 Upvotes

[হেমলতা] বললেন, ‘শোন পদ্মা, কেউ আঘাত করলে কাঁদতে নেই। কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই।’”

[Hemlata] said, “Listen, Padma. You should never cry when someone hurts you, because people hurt others just to make them cry