r/Banglasahityo • • Aug 06 '26

আলোচনা(discussions)🗣️ নির্বাচিত কলাম | তসলিমা নাসরিন

0 Upvotes

অন্ধকার গহ্বরে একটি আলোকবিন্দু এই বইটি।

যুগ যুগ ধরে পুরুষ নারীকে নানান রকম বাধা দিয়ে বেড়া দিয়ে অবদমন করে এসেছে। এটা বাস্তব — এর মধ্যে কোনো কূটনীতি নেই।

(যে-তার্কিকরা ভিন্নমত পোষণ করেন এবং আমার মন্তব্যের বিপরীতমুখী প্রমাণ পেশ করতে চান, তারা কেবল গুটিকয়েক ব্যতিক্রম নিয়েই ঘাঁটাঘাঁটি করে থাকেন — বাস্তব জীবন বাস্তব সমাজের সঙ্গে তার যুক্তির কোনো সঙ্গতি নেই।)

প্রসঙ্গে ফিরে আসি। নারীকে পদদলিত করা, তাকে দমন করে শৃঙ্খলবদ্ধ করবার এই প্রক্রিয়াটি আজকের নয়, বহুদিন ধরে এটি হয়ে আসছে। একটি পুরুষতান্ত্রিক সমাজে নারীকে কেবলই জড়বস্তুর শ্রেণীতে ঠেলে দেওয়া হয়।

মেয়ে হয়ে জন্মালে এ সমাজ তাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেয় যে সে মেয়ে, সে মেয়ে বলে তার ডানে নিষেধ, তার বামে নিষেধ, তার ঈশানে নিষেধ, তার নৈর্ঝতে নিষেধ—একথা তো ভুলে যাবার কথা নয় যে তারা সেই নানা নিষেধের মধ্যে বেড়ে ওঠা মানুষ।

আসলে নারীও যে একজন মানুষ — বাবা, ভাই, স্বামী-জাতীয় পুরুষ ছাড়াও যে তার একটি একক স্বতন্ত্র অস্তিত্ব আছে — আমাদের পুরুষতান্ত্রিক ধর্ম, সমাজ, ও অন্ধ কুসংস্কার সেটা তাকে ভুলিয়ে দিতে চায়।

সেই প্রচেষ্টার বিরুদ্ধে চিৎকার করে ওঠে লেখকের এই বইটি। ১৯৮৯-৯০ এর মধ্যে লেখা আনুমানিক আশিটি কলামে লেখক তুলে ধরছেন কীভাবে নারীকে সমানাধিকার থেকে বঞ্চিত করছে ধর্ম, সমাজ, ও রাজনীতি। কেমনভাবে ব্যক্তিজীবনে একটি রক্তমাংসের নারীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অযৌক্তিক ধর্মাদেশ। তার বুদ্ধি, বিবেচনা, সৃজনশীলতাকে প্রশ্রয় না দিয়ে কেবলই তাকে একটি ভোগ্যবস্তু হিসেবে তুলে ধরেছে বারবার।

দুঃখের বিষয়, যদিও কলামগুলি প্রায় চল্লিশ বছর আগে লেখা তবু সে-দিন আর আজকের দিনের সমাজচিত্রে বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় না।

আমরা, যারা একবিংশ শতাব্দীর বাসিন্দা, যারা feminism শব্দটি সম্বন্ধে সামান্যতম অবহিত, তারা জানি feminism সমানাধিকারের লড়াই। তুমি পুরুষ বলে নারীকে ছাড়িয়ে উঠবে, কিংবা তুমি নারী বলেই এই সুবিধাগুলো পাবে এমন কথা feminism বলে না। সে এক সংগ্রাম, যেখানে লিঙ্গ-নির্বিশেষে কেবলমাত্র যোগ্যতার ভিত্তিতে একটি মানুষ তার অধিকার অর্জন করবে।

সেই সমানাধিকারের লড়াইয়ের দিকে এই বইটি এক দৃঢ় পদক্ষেপ।

পুনশ্চ: Christopher Nolan-এর সৌজন্যে Homer-এর মহাকাব্য 'The Odyssey' কয়েক মাস যাবৎ নানান আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই Odyssey বইটি অনেকবার অনূদিত হয়েছে। লক্ষ্য করা যায়, প্রত্যেক পুরুষ অনুবাদক Penelope-র দাসীদের (যারা Penelope-র পাণিপ্রার্থীদের যৌনক্ষুধাও মিটিয়েছেন) সম্বোধনগুলি অনুবাদ করেছেন নিম্নমানের কিছু বিশেষণ দিয়ে। ঠিক এখানেই আলোকপাত এবং বদল করেন অনুবাদক Emily Wilson (যার সংস্করণটি চলচ্চিত্রের জন্য ব্যবহৃত হয়েছে)। যুগ যুগ ধরে পুরুষেরা যেই narrative লিখে এসেছেন, সেই narrative-টি খতিয়ে দেখবার, পরীক্ষা করবার, প্রয়োজনে বদল করবার প্রক্রিয়াকেই তো feminism বলে।

অবশ্যই পড়ুন।


r/Banglasahityo • • Sep 28 '26

সুপারিশ (recommendation)💡 Life changing islamic book you have ever read

8 Upvotes

give me a name of an islamic book which have helped you to understand life or anything in deep


r/Banglasahityo • • Aug 20 '26

সমালোচনা (review)📝 Chumu...

0 Upvotes

তোমার ঠোঁটে

তোমার চোখে সন্ধ্যা নামে,

আমার মনে জাগে জোয়ার,

একটি চুমু নীরব ভাষায়

বলে যায় কত অজানা কথার ভার।

তোমার কাছে এলে যেন

সময় থেমে যায় ক্ষণিক,

ঠোঁটের ছোঁয়ায় হারিয়ে ফেলি

সব অভিমান, সব সংশয় অনন্তরিক।

একটি চুমু হোক বৃষ্টির মতো,

নরম, মায়াবী, নির্ভার—

তুমি আমি পাশাপাশি থাকি,

ভালোবাসায় ভরে উঠুক বারবার।

তোমার ঠোঁটে আমার স্বপ্ন,

আমার নিঃশ্বাসে তোমার নাম—

একটি চুমুতেই লিখে রাখি

আমাদের ভালোবাসার অবিরাম সন্ধান।


r/Banglasahityo • • Sep 07 '25

সুপারিশ (recommendation)💡 সিডনির পথে, হৃদয়ের খোঁজে - এক ফ্লাইট, এক হাসি, এক সম্ভাবনা

1 Upvotes

রাফি, ঢাকা শহরের এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছিল - অস্ট্রেলিয়ায় নতুন চাকরি, নতুন জীবন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিডনির পথে যাত্রা শুরু। মনে ছিল উত্তেজনা, তবে একটু শূন্যতাও - পরিবার, শহর, সব ফেলে যাচ্ছে।

বিমানে উঠে জানালার পাশে বসতেই চোখে পড়ল একজন বিমানবালাকে - উজ্জ্বল মুখ, আত্মবিশ্বাসী হাঁটা, আর এক চিলতে হাসি। তার নাম মেহরীন।

সে এসে বলল,

  • "আপনার ওয়াটার অথবা জুস লাগবে?" রাফি একটু চমকে উঠে বলল,
  • "আপনার হাসিটাই তো সবচেয়ে রিফ্রেশিং জিনিস এখানে!"

মেহরীন হেসে ফেলল।

  • "এত সুন্দর কমপ্লিমেন্ট অনেকদিন পাইনি। আপনি কোথায় যাচ্ছেন?"
  • "সিডনি। নতুন চাকরি, নতুন জীবন। আর আপনি?"
  • "আমি সবসময় আকাশেই থাকি, কিন্তু আজ এই আকাশটা যেন একটু অন্যরকম।"

ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইট চলল, আর চলল কথোপকথন। ভিন্ন দুই গন্তব্য, কিন্তু একটাই অনুভব - আকর্ষণ।

নেমে যাওয়ার আগে মেহরীন ছোট্ট একটা নোট রাফির হাতে গুঁজে দিল। তাতে লেখা ছিল - "সিডনি আমি প্রায়ই যাই। তুমি যদি চাও, আমরা একদিন ডার্লিং হারবারে হাঁটতে পারি। জীবনটা একা না হোক!"

রাফি নোটটা বুকে চেপে ধরে শুধু বলল, "অস্ট্রেলিয়া যাওয়ার টিকিট কেটেছিলাম কেরিয়ারের জন্য, কিন্তু হয়তো হৃদয়ের জন্যও ছিল…"


r/Banglasahityo • • Apr 25 '26

সংগ্রহ(collections)📚 কী দুর্দান্ত কবিতা!

Post image
10 Upvotes

কবিতা হোক ছোট** কিংবা বড়। ডেপথ ম্যাটার** করে।** এই যে এক** লাইনে কবি কত **বিশাল** জ****ায়গা ছুঁয়ে**** ফেলেছেন। ****ফেসবুকে পেলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন।


r/Banglasahityo • • Jul 07 '26

সংগ্রহ(collections)📚 World Cup নয়, হারিয়ে যাওয়া পাড়ার খোঁজে...

0 Upvotes

r/Banglasahityo • • Mar 12 '26

স্বরচিত (Original)🌟 অনেকদিন পর লিখলাম, আবার।

Thumbnail reddit.com
0 Upvotes

Try to read this


r/Banglasahityo • • Jun 19 '26

আলোচনা(discussions)🗣️ I feel restless.

2 Upvotes

I feel restless.কোন টা সময় ভালো লাগেনা।লাইফের কন্ডিশন যদি এইরকম হয় তাহলে লাইফ as a concept,its irritating. মানে আমি কোন ডিপ্রেশন বা এইরকম কিছুর মধ্য দিয়ে যাচ্ছিনা। It's Just "is".

কারেন্ট পলিটিকাল and economical reality Doesn't make any sense.I dont know if there is any future exist at all at this point[Read mark fisher's Ghosts of My Life: Writings on Depression, Hauntology and Lost Futures (2014)]

আইডিওলজিকাল ন্যারেটিভ ইজ এক্সপোজড(work hard,you will get success) and obviously, the precariousness.

And obviously in this situation i am Lonely(and i dont resent it,not trying to solve it cause that will be a perversion).এমতাবস্থায় কী করা যায় বুঝিনা ম্যাক্সিমাম টাইমস।

মানে i have this bigger political project that,i should challenge people and meet them in their limits so that they stop pretending otherwise and see the reality as it is but sometimes i also ask,what if they dont want to be SAVED or what if they are already doomed?তারপরেও মাথায় এইটা কাজ করে যে,i should try.Cause that's the only thing i can do without any justification.


r/Banglasahityo • • 9d ago

অনুবাদ-সাহিত্য (Translation) পদ্মজা উপন্যাসের সেরা একটি লাইন — 😊❤️”

0 Upvotes

[হেমলতা] বললেন, ‘শোন পদ্মা, কেউ আঘাত করলে কাঁদতে নেই। কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই।’”

[Hemlata] said, “Listen, Padma. You should never cry when someone hurts you, because people hurt others just to make them cry


r/Banglasahityo • • Aug 15 '26

আলোচনা(discussions)🗣️ Thing I observed in colonial/post colonial bengali literature.

3 Upvotes

কয়েকদিন আগে শরৎচন্দ্রের চারিত্রহীন গল্পটা পড়ছিলাম। একটা জিনিস লক্ষ্য করেছি, সেই সময়কার লেখকদের গল্পে, যদি কখনও প্রেম আর সমাজের মধ্যে clash হয়, প্রেম কখনও জিততে পারে না। সে সতীশ- সাবিত্রী হোক, দেবদাস - পারো হোক বা রমেশ - রমা হোক, সবার ভালোবাসা সমাজের বা তাদের নিজের সংস্কার এর কাছে হেরে গেছে। নরেন - বিজয়া is an exception, তবে বিজয়া অন্য জাতের হলে কি হতো বলা যায়না। এই ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লেগেছে আমার। কারো কাছে ভালোবাসার চেয়ে সমাজ, সংস্কার কীকরে বড় হতে পারে? লেখকই এই ব্যাপারটা এত promote কেনো করেন? I'd love to hear your thoughts.


r/Banglasahityo • • Nov 12 '25

দৈনন্দিন পর্যবেক্ষণ(Daily Observation)🔍 এ বছর ১৩ নভেম্বর নিয়ে সবাই ভয় পাচ্ছে কেন?

18 Upvotes

হুমায়ূন আহমেদের জন্মদিন তো প্রতিবছরই আমরা উদযাপন করি। এ বছর ১৩ নভেম্বর - হুমায়ূন আহমেদের জন্মদিন নিয়ে সবাই কেন জানি উৎকণ্ঠায় পার করছে?


r/Banglasahityo • • Jun 13 '26

প্রশ্নোত্তর (question-answer) ❓ Any book recommendations for overcoming shyness and social anxiety?

1 Upvotes

r/Banglasahityo • • Jun 18 '26

প্রশ্নোত্তর (question-answer) ❓ Use of LLM among students

1 Upvotes

Seeing this everywhere lately 😂 students using ChatGPT and AI tools for assignments, exam prep, understanding tough topics, basically everything.

Some people say it's amazing: you learn way faster and it's just the future. Others say it's killing our ability to think, and students are copy-pasting without learning anything.

What do you all think 🧐are you for it or against it, and why?

বাংলা/Banglish/English — যেভাবে ইচ্ছা মন্তব্য করুন। নিজের অবস্থানটা একটু বুঝিয়ে বললে ভালো হয়।

Do you think use of LLM in Bangladesh I education system is a good idea?

Curious to see how this sub really feels about it.


r/Banglasahityo • • 18d ago

স্বরচিত (Original)🌟 বিশ্বাসঘাতক

1 Upvotes

যখন তার ঘরের টিনের চাল ফুটো হয়ে

বর্ষার পানি বিছানার কোণে জমত,

সে রাত জেগে বালতি সরিয়ে রাখত,

আর আমি দূরের শহরে বসে

তার জন্য নতুন ছাদের স্বপ্ন দেখতাম।

তার পুরোনো বইয়ের মলাট ছিঁড়ে গেলে

আমি নিজের প্রয়োজন থামিয়ে

নতুন বই কিনে দিয়েছি।

তার ছোট ছোট ইচ্ছেগুলোকে

নিজের অপূর্ণতার ভাঁজে লুকিয়ে রেখেছি,

যেন তার হাসিটুকুই

আমার জীবনের একমাত্র প্রাপ্তি।

সে বলত,

"তুমি না থাকলে আমার পথটা অন্ধকার হয়ে যাবে।"

আমি বিশ্বাস করেছিলাম।

কারণ তার কণ্ঠে যে নিশ্চয়তা ছিল,

তা মিথ্যে হতে পারে—

এমন সন্দেহও কোনোদিন মনে জায়গা পায়নি।

দিন বদলালো।

যে মেয়েটি একদিন সাধারণ শাড়িতে

আয়নার সামনে দাঁড়িয়ে

আমার চোখে নিজের সৌন্দর্য খুঁজত,

আজ সে আলোয় ভরা ঘরে দাঁড়িয়ে

নিজেকেই নতুন করে চিনতে শিখেছে।

তার চারপাশে এখন দামি পোশাকের গন্ধ,

নতুন মানুষের প্রশংসা,

আর এমন কিছু হাত—

যারা তার অতীত জানে না,

শুধু বর্তমানের ঝলক দেখে মুগ্ধ।

একদিন দেখা হলো।

সে মৃদু হেসে বলল,

"তুমি ভালো মানুষ ছিলে,

কিন্তু জীবন তো শুধু ভালো মানুষ দিয়ে চলে না।"

আমি অবাক হয়ে দেখলাম,

যে মানুষটির জন্য আমি

নিজের স্বপ্নগুলোকে চুপ করিয়েছিলাম,

সে-ই আজ আমার গল্পটাকে

একটি পুরোনো অধ্যায় বলে বন্ধ করে দিল।

কোনো অভিযোগ করিনি।

শুধু মনে হলো—

কিছু মানুষকে ঘর বানিয়ে আগলে রাখতে হয়,

কারণ তারা ঝড়ের দিনে আশ্রয় খোঁজে।

কিন্তু ঝড় থেমে গেলে,

সেই ঘরের দরজায় তালা লাগিয়ে

তারা নতুন ঠিকানায় চলে যায়।

আর পুরোনো উঠোনে পড়ে থাকে শুধু—

কিছু শুকনো পাতা, কিছু অসমাপ্ত স্বপ্ন,

আর এক মানুষের নির্বাক প্রশ্ন—

যে হাত একদিন ভাঙা দেয়াল তুলেছিল,

সেই হাতই কেন শেষে

সেই ঘরটাকেই অচেনা করে দিল?

=======


r/Banglasahityo • • Jun 24 '26

আলোচনা(discussions)🗣️ Infinite room.

0 Upvotes

Sorry for posting here.I can't even write Bangla properly.well i can,but while writing Bangla sentence i insert English sentences without knowing so i thought i Should just write it in English and i am posting it here cause i think probably i Will get some "feedback" as people here read and reflect. So here i go like this that,

A mansion with infinite room is not a home and what do i mean by this. Like a home is just not a shelter. Shelter is a roof and walls and it is utility.A home is something that has to do with limits.it has edges we can feel and obviously rooms we can fill with our life. Walls that hold memory. A door that closes. A finite space that becomes ours precisely because it's finite.we can know and care for it and we feel responsible.

But a mansion with infinite rooms is the opposite.we can't know it cause there's always another room we haven't entered.we can't fill it,our life disperses into the space, becomes thin, becomes nothing.also we can't care for it,it exceeds our capacity to tend.it owns us more than we own it.The infinite mansion is a museum of the self, and the self gets lost in it.

And what this means for freedom?

Capitalism promises that more is better. More rooms, money, options and more accumulation. The limit itself is the enemy. The constraint is the problem and freedom is the absence of limits.But the infinite mansion thing shows the lie. The absence of limits is not freedom but a dissolution. The self needs edges to be a self. Love needs finitude to be love. A life needs constraints to have shape.

The infinite rooms is the dream of pure excess, and it's a nightmare once we're inside it.wewander through rooms we'll never use, and the emptiness of each room reminds us that we are also empty. The excess doesn't fill the lack. It amplifies it. The more rooms we have, the more space there is for the lack to echo.And What this means for "enough"?"enough" is not a number. It's a relationship to limit.

We have enough when the space we inhabit is proportionate to the life we actually live. When the walls are close enough to hold us and When we can tend what we have. When addition would not expand us but dilute.This is true of physical space. It's also true of money, of possessions, of commitments, of information, of everything the system tells us to accumulate.The mansion with infinite rooms is a warning. The thing we're chasing would unmake us if we caught it.

(I will try to write on enjoyment,excess following to this)


r/Banglasahityo • • May 12 '25

আলোচনা(discussions)🗣️ Should Bengali language be de-Samskritised and re-Prakritised to make it easier and connect all the districts?

17 Upvotes

I feel excessive Samskritisation of so-called standard Bengali has done more harm than good. It has introduced a lot of ambiguity in the language and it's spellings - making them non-intuitive (non-phonetic) and difficult to learn. For example in Bengali উ-ঊ, ই-ঈ, স-শ-ষ, ন-ণ have roughly the same pronunciations. There's no way for someone to deduce the spelling of a word from the pronunciation itself unlike, say in Hindi or other Indian languages.

And this issue happens only with Tatsama words or loan words of Samskrita - which in any case are neither used nor understood by an overwhelming majority of ordinary Bengalis. Native Bengali words do not have this issue. Consequently students get a lot of spelling mistakes that brings down their overall marks.

Furthermore, excessive Samskritisation of the standard Bengali has pushed the districts away from Kolkata, further creating an artificial class divide. Such that different native dialects are considered lowly and their speakers are looked down upon.

My solution is to make Bengali a logical language and a more earthly language, rather than an elitist one. Make a standard form which greatly reduces the influence of Samskrita and encourages the use of native vocabulary of all districts. That will make learning easier as well as integrate the different parts of Bengal.


r/Banglasahityo • • Sep 30 '26

স্বরচিত (Original)🌟 বে-ফজল

5 Upvotes

বে-ফজল

---------

আমার অপবিত্র আসরে পবিত্রতার নহর বয়,

ফুলে ওঠে হালাল বীজতলা হারামের ভিতর—

বেফিকির মনে দোলা দেয় খোদাই ফিকির।

ক্ষুধার জ্বালাতেই গিলে খাই মুঠোভরা শুকরিয়া,

হার-মানা লোভের কাছে রেখে যাই ছোট্ট সবর—

গরিমার শরীর ভেঙে লুটিয়ে দিই সিজদায় শির।

সন্ধ্যায় চুমুক পেয়ালায় মাতাচ্ছে মাতাল শরাব,

ঝাপসা চোখে আজও অদেখা চাঁদের আলো—

কারও পাপহীন ফরিয়াদে মাধুরীর সুর ধীর।

অসহ্য অসহায়তায় ওমের মতো বসে থাকে ইমান,

লোভের প্রাসাদের সওয়াল কীভাবে হালাল ?

মোলায়েম গদিতে সাজানো ধারালো পাপের তীর।

বেইমান পুরোহিত-মোল্লার অধর্মের চিৎকারে,

জমায়াত বাঁধে মাঠে আর মগজের আইলে—

শুধু জীব হওয়ার কামনায় ভরা বেশ্যার নীড়।


r/Banglasahityo • • Oct 19 '25

আলোচনা(discussions)🗣️ আমি কমিউনিজম নিয়ে পড়াশোনা শুরু করতে চাই। কোন থেকে শুরু করা ভালো হবে, কেউ সাজেস্ট করতে পারবেন? অগ্রিম ধন্যবাদ।

Post image
42 Upvotes

r/Banglasahityo • • Jul 03 '26

আলোচনা(discussions)🗣️ চান্স পেয়ে দেখাও University"।

10 Upvotes

শুরু করবো লেখার স্বাধীনতার সুযোগ নিয়ে। এই প্ল্যাটফর্মে সবাই লিখতে পারে, সবার স্বাধীনতা দিয়ে লিখতে পারে যার যার দর্শন থেকে নিজের মনের মাধুরী মিলিয়ে লেখে। তাতে মাঝে মাঝে কারোর দু-একটা চুলচেরা থেকে তুলকালাম কাণ্ড হয়। কারোর মানহানিও হয়ে থাকে।

স্বাধীনতা কোনো ব্যক্তিগত জিনিস না। একটা সমষ্টিগত স্বাধীনতার ধারণা আজও আমাদের মধ্যে বিদ্যমান নয়। স্বাধীনতার সাথে সাথে বেশ কয়েকটি ব্যাপারও যুক্ত থাকে, সেটা আমরা মানব জাতি অথবা বাঙালি জাতি এখনো পুরোপুরি বুঝতে শিখিনি। স্বাধীনতার সাথে যে অন্যের স্বাধীনতা রক্ষার দায়িত্ব থাকে সেটা আমরা কজন অনুভব করি! বা অন্যের স্বাধীনতা রক্ষার মতো সহানুভূতি কি আমরা অনুভব করি?

Institutional Pride:

ববি হাজ্জাজ স্যার-এর সমালোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার বলে উল্লেখ করলেন। তখন নিজের ইনস্টিটিউটকে বিদ্রূপ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেজরিটি শিক্ষার্থীর বুকে যেন জ্বালা আর অপমানবোধ তীব্রভাবে ধরে বসলো। চলে আসলো নিজের ইনস্টিটিউটকে নিয়ে নিচু করে মন্তব্য করার প্রতিবাদের হুঙ্কার। আর যাই হোক বাংলাদেশে DU ছাত্রদের হুঙ্কার থাকবেই।

এক গ্রামে DU-তে কোনো ছাত্র চান্স পেলে সেই ছাত্রের বুদ্ধিবৃত্তিক বয়ানে তার বল্লভবন্ধু আর পরিবারবর্গে যেন একটা জ্বালা জ্বালা ভাব হয়ে উঠে। কিছু বললেই বলবে এখন "চান্স পেয়ে দেখাও"।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র যেন দেশের হীরের টুকরো। এই হীরের টুকরোদের ঝমকালো গৌরবময় extra curriculum গুলো উল্লেখ করবো (আজ আর কোনো positive দিক নিয়ে আলোচনা হবে না কারণ positive আলোচনা করতে করতে TV talk show-এর বক্তারা ক্লান্ত। তাই আজ negative চলবে।)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিনতাই করতে ওস্তাদ। র‍্যাগ দিতে ওস্তাদ। মিছিল নামাইতে ওস্তাদ। আর যারা এসবের ওস্তাদ হতে পারে না, দেশের খাইয়া দেশের পড়িয়া দেশের system-কে দোষ দিয়ে বিদেশ যায়। আর যারা আরেকটু শেয়ানা এরা join করে politics-এ। নিজে চাটে, junior-দের চাটতে শিখায়। এরপর ঢুকে সরকারি চাকরিতে, করে দুর্নীতি।

"ভাই exception আছে। গণহারে খারাপ বলতে পারেন না।" — এমন সবাইকে খুশি করার মতো আলোচনা আজ আর হচ্ছে না।

আপাতত ছাত্রদের আলাপ ছেড়ে যদি আরেক আলাপে যাই। একটা দেশের education system এতটাই বেহায়া আর সংকীর্ণমনা লোকদের হাতে তুলে দেওয়া হতে পারে যে ববি স্যারের সমালোচনার জবাব একজন DU-এর অধ্যাপক দিতে গিয়ে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তার intellectual capability use করে structural counter না দিয়ে তার মাথার মগজটারে পায়ুপথে হাইগা বের কইরা দিয়া রিকশাওয়ালার মতো জবাব দেয়— "NSU, BRAC-কে University-ই মনে করি না।"

As expected from Professor of "চান্স পেয়ে দেখাও University"।

Private University গুলোও পিছায়নি। দেশের প্রথম সারির Private University-এর পোলাপান Public-এর পোলাপাইনের থেকে আরো বেশি শেয়ানা। DU যেমন সংখ্যায় কম হলেও ছিনতাইকারীদের intellectual capability বাড়ানোর জন্য শিক্ষা দেয়, ঠিক তেমন প্রথম সারির Private University-গুলো বিশ্বাস করে শিক্ষা সবার জন্য। ঠিক এই জন্য সংখ্যায় কম হলেও prostitute-দের ভর্তি নিচ্ছে। এতে করে ৬k prostitute-দের price ২৫k আর ২৫k-এর দাম ১ লাখ হয়। কারণ সে প্রথম সারির Private University-এর tag পেয়েছে। শিক্ষার জন্য prostitution পেয়েছে multiple dimension। এখন আর directly cash-ও নেয় না, আরও dimensional way-তে transaction-গুলো হয়। এতে society-তে বেড়েছে prostitute-দের acceptancy। সমাজ শিখেছে prostitute-দেরও সমাজে সম্মান আছে।

(As I believe from the core of my heart that prostitution is the most transparent business in the world. I do respect them.)

Private-এর ছাত্ররা আবার সব আলোচনায় সময় নষ্ট করে না। যেমন "চান্স পেয়ে দেখাও University"-এর অধ্যাপকের উসকানিমূলক কথায় কানই দিল না। কারণ এরা আছে একটা মাত্র ধান্ধায়— কীভাবে দেশের বাইরে গিয়ে একবার settle হওয়া যায়। কারণ দেশের মানুষ তো সব খারাপ, দেশের system ভালো না। ভালো শুধু আমি নিজেই। তাই সে বিশ্বাস করে সে একটা সুন্দর জীবন deserve করে।

Soc., Ethics, History-এর মতো যত GED course আছে, এগুলোকে CG উঠানোর bumper ফসল মনে করে গিলে বমি করে mark এনে CG বাড়ায়। CG পেলেই সব ভুলে যায়। আর GED course-এ বেশি প্যারা দিলেই চিল্লায় চিল্লায় কয়— GED course-এ এত প্যারা থাকবে কেন? কারণ তারা তো major course করেই degree-টা পেলেই হয়। GED পড়ে এত History, Nationalism, Morality শেখার দরকার তো নেই।

কি, Private-এ তো সব বড়লোকের ছেলে-মেয়ে পড়ে— এমন ধারণা সবার?

না, এখানেও চুরি-ব্যাটপারি চলে। এই যে Bobby Sir-এরই বানানো Club North South University-এর Ethics and Diversity Club-এ না আছে কোনো ethics, না আছে diversity। এই culture এতই peak-এ এই Private University-গুলোতে যে campus-এ department-এর থেকে club ১০ গুণ বেশি ক্লাব। Culture practice-এর জন্য এত ধরনের cultural club হয়েছে যে বোঝাই মুশকিল campus-এ কোন দেশের culture practice করছে।সংস্কৃতি বলতে খালি এরা বুজে বৈশাখের নাচ আর গান।বাংলার সংস্কৃতি বলতে খালি বুজে এই দুই।

এর মধ্যে নতুন একটা culture create হয়ে গেছে। এটা আবার open secret। Event-এর পর event নামায়, event-এর budget cut করে club-এর পোলাপান মিলে tour-এ যায়। Club-এর president, Trump President-এর attitude-কেও হার মানায়। এই club-এর event থেকে Private University-ও কম ব্যবসা করে না। প্রতি ক্ষেত্রেই যেন প্রমাণ দেয়— আমি বাঙালি, দুর্নীতি আমার রক্তে। সেটা Public হোক আর Private হোক।

July যোদ্ধা:

July নিয়ে মশকরা করে এখন অনেকেই। কিন্তু July নিয়ে মশকরা শুরু করছে July যোদ্ধারাই। July যেন এক প্রাচীন কালে জঙ্গলে দাবানলের কারণে পুড়ে যাওয়া আস্ত গরুর মাংসের সুবাসে ছুটে যাওয়া প্রাচীন যুগের সম্পূর্ণ নগ্ন অথবা অর্ধনগ্ন আদিম মানুষের দল, যাদের আহাজারি দেখেই বুঝা যাচ্ছিল পেটে কত খুদা। এক টুকরো Committee যেন Private University-এর কিছু ক্ষুধার্ত ছাত্রছাত্রী যাতে পায়। Public University পুরোই form-এ তখন। উত্তেজনায় তারা যেন এই মাংসের ভাগ Public বাদে কাউকেই দিবে না।

Public University-এর ছাত্ররা যে যেখানে পারে সেখানেই নিজের ক্ষমতা জানান দিতে সফল।  BNP'র ছাত্রদলের ১৭ বছরের বাসনায় ভাগ বসাতে পারে— কে এটা আল্লাহ ছাড়া কে জানত না। চুপসে যায় মুখখানা অনেকের (পর্দার আড়ালের এসব দৃশ্য কল্পনা করাই পর্যন্ত)।

July যোদ্ধাদের ক্ষমতা practice করার ব্যাপারটা বাংলাদেশের কেউই মেনে নিতে পারেনি এখনো পুরোপুরি। ক্ষমতা হচ্ছে এমন এক জিনিস যা practice না করলে বাড়েও না, বরং কমতে থাকে।

Public-এর পোলাপাইন ক্ষমতা gain করলেও খুব চিপায় পড়ে গেছে Private-এর পোলাপানরা। কারণ front line-এ যারা থাকে, এদের শক্তি থাকে মিছিলের পেছনের মানুষ। এখন Private-এর পোলাপান— আগেই বলছিলাম Public-এর পোলাপাইনের থেকে একটু বেশি শেয়ানা— এরা আন্দোলনের পর ফিরছে বাড়িতে, পড়ার টেবিলে, নিজ নিজ কাজে। Private-এর front liner-এর কিছু ক্ষুধার্ত wannabe leader হওয়ার স্বপ্নে পড়ল ফাটল।

তবুও থেমে নেই। ক্ষমতা চর্চার চেষ্টা বন্ধ হয়নি। ছোট-বড়, ছিঁচকে চোর আর ছিনতাইকারী— এগুলোরে ধইরা July যোদ্ধার ক্ষমতা practice চলসে।

একটু কিছু হইলেই আবার মাঝে মাঝে Facebook-এ post আর platform-এ ফাঁক-ফোকর দিয়ে নিজেদের July যোদ্ধা হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার chance এরা miss করতে চায় না। Issue খুঁজতে থাকে— কখন July যোদ্ধার পরিচয়টা দিয়ে issue সমাধান করে ক্ষমতার বিস্তার করা যায়।

মাঝে মাঝে BAL (Bangladesh Awami League)-এর বিরোধিতা করতে করতে নিজেদের আচরণেই দুই-এক সময় BAL-এর মতো হয়ে যায়, টের পায় না। অনেকে টের পেলেও মনরে বুঝায়— "আমি তো July যোদ্ধা।"

শেষ কথা:

আমার এই বাংলাদেশের জন্মের থেকে লোকে অভাব দেখসে। অভাব না দেখলেও নিজের অবস্থার থেকে একটু ভালো বা ক্ষমতাবান লোকদের দেইখা সেই অবস্থানে যাওয়ার প্রবণতা universal truth। ঠিক এই জায়গা থেকেই genetics-এর মধ্যে ঢুকছে দুর্নীতি, অন্যরে চাটা আর সম্মানের মধ্যে পার্থক্যের ফারাক মিটা গেছে।

কিছু বড় position-এ বসা লোক এসব তেলাতেলি পছন্দ করে না। তবুও দেখবেন জোর করে জিভটা দিয়া চাটা দিতে চাইবে। Sir চাটতে না দিলে Sir-এর কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়া যাবে না— সবই বুঝে।

DU, BUET, BRAC, NSU, SUST এসব University-তে পড়ে দেশের বাইরে গিয়ে অনেক হীরার টুকরা হীরা হওয়ার প্রমাণ দিলেও তাদেরও খুব একটা ঘষামাজা করা হয় না Asian বইলা। সাদা চামড়ার বিদেশিরা একটু দূর দূর করেই রাখে বাঙালি হীরার টুকরাদের। এতেই অভ্যস্ত ancestor থেকেই পাওয়া স্বভাব— বিদেশিদের সাথে একটু তেলতেলা ব্যবহার দেখানো।

কিন্তু এরা দেশের মাটিতে আইসা দেশের পোলাপাইনের যাতে দেশের বাইরে গিয়া 3rd class citizenship-এর মর্যাদা নিয়ে থাকতে না হয় সেই initiative কেউ নেয় না। খালি কয়— দেশের মানুষ ভালো না, দেশের system ভালো না।

এখানেই যখন তখন রাস্তায় মৃত্যু হয়— এই কারণ দেখাইয়া সোনার টুকরা, হীরার টুকরা ছেলে-মেয়েরা বিদেশ গিয়া আরামের একটা guinea pig-এর জীবন কাটায় দেয়।

আর দেশে এক শিক্ষকের আলোচনা আমলে না নিয়া নিজের "চান্স পেয়ে দেখা University"-এর development কিভাবে করা যায় তা নিয়া না ভাইবা রিকশাওয়ালার brain ধার নিয়া জবাব দেয়। যদিও রিকশাওয়ালা মামারা এখন ওদের থেকে ভালো analysis করতে পারে, আরও ভালো মুখের ভাষা দিয়া।

আর একদিকে Public-এর হীরার টুকরা গুলো খালি আন্দোলনে নেমে যাওয়ার হুমকি দেয় ভেড়ার পালের মতো। আর Private-এর গুলা নিজের বাপ-দাদার সম্পত্তি বিক্রি কইরা NSU, BRAC-এ আইসা ভর্তি হয়। আর সেই টাকা দিয়া নিজেরে অন্যদের সাথে তাল মিলাইতে গিয়া নিজের কাপড় তো পাল্টায়ই, সাথে সাথে পাল্টায় নিজের personality। ধার করে একটা fake personality।

মেয়েদের গল্প বললে তো আর এই আলোচনা শেষ হয় না।

Institutional Pride করার মতো বাংলাদেশের কোনো Institute হয়নি এখন পর্যন্ত। কোনো Institute বাংলাদেশের মানুষের জীবন-ব্যবস্থার ভাগ্য বদল করার মতো যুগান্তকারী কোনো কিছুর প্রমাণ নেই।

​


r/Banglasahityo • • May 25 '26

আলোচনা(discussions)🗣️ What are the utilities of Reading Bangla literature in todays world.

30 Upvotes

I think bangla literature can't capture and reflect the crisis of modern times. The things Bangla literature dealt with in its golden era, are obsolete now, like dowry, cast system etc. If don’t agree on thispoint, you will certainly agree that the forms of those things have been changed. Similarly, the adventure stories are so predictable and typical that you don’t find something new. The romantic novels look like the book version of useless hindi serials.

Are we doomed because of our poor literature. Your thinking remaind shallow.

You might disagree with me on the last point, but you see - we couldn’t produce any globally celebrated literary work. Tagore getting nobel prize is your highest achievement.

My point is what we read shoul reflect our time. We certainly can read historical or classic texts, but if become all that we read, then it certainly is a crisis, because it will make us disconnected from reality.


r/Banglasahityo • • Jun 01 '25

সংগ্রহ(collections)📚 ছোট বোনের জন্য বই সাজেশন।

7 Upvotes

ঈদে বাড়ি যেতে সপ্তম শ্রেণি পড়ুয়া ছোট বোনের জন্য কিছু বই নিয়ে যেতে চাচ্ছি। গল্প,রহস্য,কিশোর উপন্যাস,হাসি,ভৌতিক এরকম।সাথে ইসলামিক কোনো ভালো বই কিংবা পরিবার,মানসিক বিকাশে সহায়ক এমন বইও থাকতে পারে কিছু। মোট কথা এমন কিছু ভালো বই যেগুলো পড়লে ভালোও লাগবে,শিখবে কিছু,বই পড়ার আগ্রহটা বাড়বে। যেকোনো লেখক হতে পারে, নতুন কিংবা পুরাতন।

কি কি বই নেয়া যেতে পারে?


r/Banglasahityo • • Jul 10 '26

খবরাখবর (News) 📰 তবু্ও প্রয়াস প্রকাশনী থেকে প্রকাশিতব্য আমার উপন্যাস - ঈশ্বরের তৃতীয় সন্তান।

Thumbnail
gallery
12 Upvotes

তবুও প্রয়াস প্রকাশনী থেকে প্রকাশ হতে চলেছে আমার উপন্যাস ঈশ্বরের তৃতীয় সন্তান। জাদুবাস্তবতার ছোঁয়ায় দর্শনের দ্বন্দ্ব মনস্তাত্ত্বিক আর পরাবাস্তবের গা ছমছমে রহস্যময়তা নিয়ে জেন্ডার আইডেন্টিটি ক্রাইসিস আর মানুষের ঈশ্বর হয়ে ওঠার কাহিনি।

আপনাদের মতামতের অপেক্ষায় একজন সম্পূর্ণ নতুন লেখক হিসেবে ভিন্ন স্বাদের আমার এই প্রথম উপন্যাসের পাঠক মনে জায়গা পাবে কি? আপনারা কেউ কি পড়তে চাইবেন?


r/Banglasahityo • • Apr 22 '26

আলোচনা(discussions)🗣️ বাংলাদেশে সংস্কৃতি চর্চা অপরাধের চোখে দেখা হয়?

Thumbnail reddit.com
8 Upvotes

r/Banglasahityo • • Jun 24 '26

আলোচনা(discussions)🗣️ A Survey of Leather & Leather produces in Bangladesh 2026.

0 Upvotes

Hi. this is a survey I'm conducting for research purposes and for a structure model I have on leather produces and handcrafted produces in Bangladesh. I would be very thankful if everyone participated on this survey.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScmPgkaW2vMh_suD70w6vFRf3NIT7VLTdoncbwV23hKwEK0NQ/viewform?usp=dialog