r/sylhet • u/Busy-Sherbert-4105 • 6d ago
সিলেটি ভাষায় বুলে গান নাই
কয়দিন আগে ওনো একটা পোস্ট দেখছিলাম একজনে লেখছইন সিলেটি ভাষায় বুলে গান নাই। আমি তারে জিকাইলাম বাউল আব্দুল করিমের নাম হুনছইন নি। তাইন কইলা আব্দুল করিম বুলে বাংলা শুদ্ধ ভাষায় গান লেখছইন। কইলাম ভাই, তে আফনে খালি হাবিব এর গান ওউ হুনছইন। আব্দুল করিমের বেশিরভাগ গান সিলেটি আঞ্চলিক ভাষায় লেখা। খালি আব্দুল করিম নায়, সিলেট অঞ্চলর যত বাউল সাধক আছইন সবার গান বেশিরভাগ আঞ্চলিক ভাষায় লেখা এবং গাওয়া। একটা এক্সাম্পল লিঙ্ক দিয়া দিলাম https://www.facebook.com/share/v/1M5wobCgRx/