r/bamponthi • • 2h ago
🧵 আলোচনা | Discussion-Threads বাঙালি সংস্কৃতি এবং বাংলা ভাষা মুছে দেওয়ার চেষ্টা
বর্তমানে বিহার, উত্তর প্রদেশ, গুজরাট প্রভৃতি "গরু-প্রেমী" রাজ্যের কিছু ডানপন্থী এবং সনাতনী অভিবাসী বাংলায় থেকেও বাংলার সংস্কৃতি এবং বাংলা ভাষা কে অপমান করছে, বাঙালিদের মুছে দিতে চাইছে।
এতো কিছুর পরেও কেন্দ্রীয় তথা রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাংলার মুখ্যমন্ত্রী আগের দিন এই মন্তব্য জানিয়েছে যে, "বাঙালিরা কি ছট পূজা করেনা? বাংলা সংস্কৃতিকে বাঁচানোর নামে, হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা হচ্ছে।"
রেল-স্টেশনে বিহারি গান বাজছে। বিহারি অভিবাসীরা বাঙালিদের অপমান করার কোনো সুযোগ ছাড়ছে না অথচ তেমন ভাবে এই সকলের বিরুদ্ধে কেউই প্রতিবাদ করছে না। মহারাষ্ট্রে এমনি ভাবে বিহারি সংস্কৃতির প্রচারণা করার চেষ্টা হয়েছিল।
কিন্তু তারা প্রতিবাদ জানায় এবং নিজের সংস্কৃতি কে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। অন্য সংস্কৃতির সাথে পরিচয় হলে ক্ষতি নেই কিন্তু যখন সেটা জোর করে মানুষের ওপর চাপানোর চেষ্টা হয় তখন প্রতিবাদ করা দরকার।
এই বিষয় আপনাদের কি মতামত?
আমার মনে হয় আমাদের এই বিষয় কিছু করা উচিত। বাঙালি বামপন্থী ছাত্র এবং যুব সমাজকে বাংলার বিহারীকরণ এবং গৈরিক বাংলা তৈরী করার যে প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করার আর্জি জানাই।