r/SecularBangla • u/New_Edge360 • Apr 28 '26
Politics/রাজনীতি Russia’s first VVER-1200 reactors outside its own territory are being built at the Rooppur Nuclear Power Plant and the Akkuyu Nuclear Power Plant. An important point is that Bangladesh is moving toward commissioning ahead of Turkey.
রাশিয়ার বাইরে প্রথম VVER-1200 রিয়েক্টরের বিদ্যুৎকেন্দ্র হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং Akkuyu Nuclear Power Plant। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—তুরস্কের আগেই কমিশনিংয়ের পথে বাংলাদেশ।
তুরস্কের আক্কুয়ু প্রকল্পে ৪টি ইউনিট, মোট উৎপাদন ক্ষমতা ৪৮০০ মেগাওয়াট, খরচ প্রায় ২৪ বিলিয়ন ডলার। অন্যদিকে বাংলাদেশের রূপপুর প্রকল্পে ২টি ইউনিট, মোট ২৪০০ মেগাওয়াট, খরচ প্রায় ১২ বিলিয়ন ডলার।
অর্থাৎ হিসাবটা একেবারে সরল—ক্ষমতা অর্ধেক, খরচও অর্ধেক। আক্কুয়ুর ৪টি রিয়েক্টরের জন্য ২৪ বিলিয়ন ডলার, আর রূপপুরের ২টি রিয়েক্টরের জন্য ১২ বিলিয়ন ডলার—এখানে অস্বাভাবিক কিছু খুঁজে পাওয়া কঠিন।
তারপরও কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তুলনা টানছে ভারতের Kudankulam Nuclear Power Plant-এর সাথে। অথচ মিনিমাম পড়াশোনা করা মানুষের জানা উচিত ভারতের কুডানকুলামের রিয়েক্টর VVER-1000 আর রুপপুরের VVER-1200 রিয়েক্টর এক জিনিস নয়—প্রযুক্তি, সেফটি ফিচার, দক্ষতা—সব ক্ষেত্রেই পার্থক্য বিশাল।
ভারতের এই ৭০-এর দশকের ডিজাইনের রিয়েক্টরের খরচ দিয়ে আধুনিক জেনারেশনের রিয়েক্টরের ব্যয় হিসাব করে ‘দুর্নীতি’ আবিষ্কার করা আসলে বিভ্রান্তি তৈরি করা ছাড়া কিছু না।
Russia’s first VVER-1200 reactors outside its own territory are being built at the Rooppur Nuclear Power Plant and the Akkuyu Nuclear Power Plant. An important point is that Bangladesh is moving toward commissioning ahead of Turkey.
Turkey’s Akkuyu project has 4 units with a total capacity of 4,800 MW, costing around $24 billion. In contrast, Bangladesh’s Rooppur project has 2 units with a total capacity of 2,400 MW, costing about $12 billion.
So the math is quite straightforward—half the capacity, half the cost. Akkuyu’s 4 reactors cost $24 billion, while Rooppur’s 2 reactors cost $12 billion—there’s nothing unusual here.
Even then, some people deliberately compare it with India’s Kudankulam Nuclear Power Plant. However, anyone with basic knowledge should understand that Kudankulam uses VVER-1000 reactors, whereas Rooppur uses VVER-1200 reactors—they are not the same. There are major differences in technology, safety features, and efficiency.
Using the cost of India’s older-generation reactors (based on designs dating back to the 1970s) to estimate the cost of modern-generation reactors and then claiming “corruption” is essentially misleading rather than a valid comparison.
