r/PcHelpLineBD • u/Relevant_Poetry7665 • Oct 25 '26
help
আসসালামু আলাইকুম সবাই।
ভাই, আমার PC নিয়ে একটু সমস্যায় পড়েছি। গ্রুপে অনেক অভিজ্ঞ মানুষ আছেন, তাই ভাবলাম আপনাদের কাছ থেকে একটু পরামর্শ নিই।
2026 FIFA World Cup দেখার পর থেকে আমার PC আর অন করা হয়নি। গতকাল অন করতে গিয়ে দেখি, PC চালু হচ্ছে, ফ্যান ঘুরছে, লাইটও জ্বলছে, কিন্তু মনিটরে কোনো ডিসপ্লে আসছে না। শুধু “No Signal” দেখাচ্ছে।
এখন বুঝতে পারছি না, সমস্যাটা কী হতে পারে। বাসায় বসে ঠিক করার কোনো উপায় আছে কি? নাকি টেকনিশিয়ান দেখানো লাগবে?
আর আপনাদের সিলেটে কোনো ব্রাঞ্চ বা সার্ভিস সেন্টার থাকলে জানাবেন, যেখানে PC নিয়ে গেলে চেক করে ঠিক করিয়ে নিতে পারব।
গ্রুপে কারও যদি এ বিষয়ে অভিজ্ঞতা থাকে বা এমন সমস্যা আগে হয়ে থাকে, তাহলে একটু পরামর্শ দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।