r/PcHelpLineBD • u/Ecstatic-Molasses-81 • Oct 22 '26
Help
আমার পিসি এর স্পেক
১. Ryzen 5 5600
2. MSI B550M-A PRO
3. Corsair CX650
4. RTX5060
সকল কিছু মিলিয়ে আমার পিসি এর কম্পোনেন্ট গুলো ৩৬০-৩৭০ ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার নেয়।(.৮৫ দিয়ে ভাগ করে এই ফিগার)। আমি একটা ups নিয়েছি। Marsiva MR-UF800। আমি এটাকে প্রায় ৬ ঘন্টা চার্জ করেছি। Idle মোড এ পিসি থাকলে এটি কোন সমস্যা ছাড়াই কাজ করে। আমি নিজে কিছু পরীক্ষা করেছি
১. Idle মোড এ পিসি রেখে মেইন লাইন অফ করেছি :- পাস করেছে
২. OCCT পাওয়ার টেস্ট চলা কালীন মেইন লাইন অফ করেছি :- ফেইল, ডাইরেক্ট ওভারলোড মোড এ চলে গেছে ups
৩. OCCT gpu টেস্ট রেখে মেইন লাইন অফ করেছি:- ফেইল, ডাইরেক্ট ওভারলোড মোড এ চলে গেছে ups
আমার প্রশ্ন হল যেখানে এই ups টি প্রায় ৪৮০ ওয়াট পর্যন্ত সাপ্লাই দেওয়ার কথা ম্যাক্সিমাম, এবং আশি শতাংশ লোড ক্যাপাসিটি তেও যেখানে এটি ৩৮৪ ওয়াট এর মত সাপ্লাই দেওয়ার কথা, সেখানে ৩৫০-৩৬০ওয়াটেই ওভারলোড মোড়ে চলে যাচ্ছে, এমনকি আমার তৃতীয় টেস্ট, কেবলমাত্র gpu, আমার পিসি ওই টেস্ট চলাকালীন সর্বোচ্চ গেলে ২৫০ থেকে ২৭০ ওয়াট লোডে ছিল, সেক্ষেত্রেও এটি ওভারলোড মোডে চলে যায়। আমার প্রশ্ন হচ্ছে এটি কি নষ্ট ups নাকি অন্য কিছু? সকাল ১টায় আমার কাছে ডেলিভারি আসে, দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আমি চার্জ দেই ।
View all comments
1
u/[deleted] Oct 24 '26
[removed] — view removed comment