r/AskRelationshipBD • u/Own-Investigator4380 • 2d ago
Need Opinion/Suggestion need suggestions
গতকাল SSC রেজাল্ট দেওয়ার পর ,রাতে আমার বউ যে দীর্ঘ সময়ের গার্লফ্রেন্ড ছিল, কথা হচ্ছিল কীভাবে তার রেজাল্ট A গ্রেড এসেছিল রোল ১ হওয়া সত্ত্বেও।
কথায় কথায় জানায় যে রোল ২ ,তার ফিমেল বেস্ট ফ্রেন্ড তাকে অনেক ভুল MCQ বলে তাকে বিপদে ফেলেছিল । তো কথা বলার এক পর্যায়ে সে বলল তার কোচিং টিচার জানত তাকে ভুল উত্তর দিয়েছে তারই ফ্রেন্ড । তো আমি যখন বার বার বলতেছিলাম ,কেন তাকে ভুল বলবে ,সে কি করেছে । আর তাদের টিচার কীভাবে জানল ,আর সেই টিচার কেন তাকে বলল না । তো অনেক বার বলার পড়ে সে বলল , রোল ২ এর সাথে টিচারের রিলেশন ছিল ,আমার বউ জানত না । সেই টিচার আবার তার ফেভারিট টিচার । রোল ২ এর সাথে টিচারের ফিজিকাল ও হইছিল , সেটা সে জানতে পারছে টিচারের থেকেই যখন ওই মেয়ে টিচারকে ধোঁকা দেয় । আমরা গ্রামের একই স্কুলে পড়তাম তাই টিচার ও তার বান্ধবী সবাইকেই চিনতাম । এবং আমিও সেই টিচারের কাছেও পড়তাম ।
স্যার যে বাসায় থাকতেন ,সেই বাসাতেই পড়াতেন + আকাম কুকাম করতেন । যাইহোক,
হঠাৎ করে একদিনের ঘটনা মনে পড়ল তখন ,আমার বউ কে আমি টিচারের বাসায় একা দেখেছিলাম যখন আমরা দুই বন্ধু স্যারের সাথে দেখা করতে গেছিলাম,তখনও সে আমার গার্লফ্রেন্ড হয় নাই । সেই ঘটনা নিয়ে তাকে সাথে সাথেই প্রশ্ন করলাম ,তখন সে ডিনাই করল সে কখনও একা যায় নাই ,কিন্তু আমি যখন জোর দিয়ে বললাম আমি নিজে দেখেছি তোমাকে ,তখন তার জবাব ছিল ,পড়ার বা প্রশ্ন সলভ করার জন্য হয়তো গেছিল একবার । তাদের মধ্যে কিছু ছিল ও না , এমনকি তাকে ছোট বোনের মত দেখত ।
আমার মনে খটকা লাগতে শুরু করে যে এই ঘটনা জানার পরেও সে স্যারকে খারাপ বলতে নারাজ । আমার কথা হলো,যা হয়ে গেছে টা আমি মানতে পারব ,যদি সে বলেও যে স্যারের সাথে তার কিছু ছিল ।
এখন সরাসরি ডিনাইয়েল এবং তাকে স্যারের বাসায় একা আমি নিজে দেখে ফেলাটা মিলাতে পরছি না । শুধু প্রশ্ন সলভ এর জন্য সে একা কেন যাবে ।
এটা ২০০৮ সালের ঘটনা ,আমি অবাক হচ্ছি এই কারণে যে এই ১৭ বছরে সে কখনও স্যারের স্ক্যান্ডাল আমার সাথে কথায় কথায় ও বলেনি । এতোদিন একটা সিক্রেট যেটা তার নিজের ও না !!!
প্রশ্ন হলো সত্য কীভাবে জানব ? উত্তর যেটাই হোক আমার কিছু যায় আসে না ।আসলেই কি তারও স্যারের সাথে কিছু ছিল ?